Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলীতে বাদলপুত্র নয়নের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৯:০৩ পিএম

বক্তাবলীতে বাদলপুত্র নয়নের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদলের বড় পুত্র  মোসাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রোবববার (১৯ জানুয়ারি)  বাদ আছর বক্তাবলী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.আফাজউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলী।


উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া, বক্তাবলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রফিক নান্নু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মাস্টার, আতাউর রহমান প্রধান, মনির হোসেন মেম্বার, জলিল গাজী মেম্বার, আকিলউদ্দিন, ওমর ফারুক মেম্বার, আমজাদ হোসেন মেম্বার, রাসেল চৌধুরী মেম্বার, মো.সালাউদ্দিন মেম্বার, ভিপি আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার আবু সাঈদ রিংকু, মজিবুর রহমান শিকদার, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, খোরশেদ আলম মাষ্টার, নাসির উদ্দীন মাদবর,আরব আলী,আনোয়ার আলী,সিরাজুল ইসলাম, মো. সালাউদ্দিন, মো.সামেদ আলী, রহিম হাজ্বী, মো. মিন্টু, ববি বাদল, নাজির হোসেন, মুশফিকুর রহমান শিশির, রাশেদুল ইসলাম সুমন, আক্তারুজ্জামান প্রমুখ।


মিলাদ ও দোয়া মাহলফিলের আগে নয়ন স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। পরে নয়নের আত্মর মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ্।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন