Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে শীতার্তদের পাশে মহানগর যুবদল নেতা সাগর প্রধান 

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৮:৫৬ পিএম

বন্দরে শীতার্তদের পাশে মহানগর যুবদল নেতা সাগর প্রধান 
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জম্মদিন ও কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধানের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বন্দর  নাসিক ২৫ নং ওয়ার্ড দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসার পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক মাহাবুব হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ার, মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন প্রধান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক তরিকুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সদস্য পলাশ প্রধান, সম্রাট সুজন, জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম আলামিন, যুবদল নেতা ফখরুল হাসান, আশফাক রহমতুল্লাহ, মনিরুজ্জামান বিপ্লব, শহীদ ভূঁইয়া ও শাওন মাঝি। জেলা তাতীদলের যুগ্ন আহ্বায়ক জামাল হোসেন, মহানগর ছাত্রদলের  সহ-সভাপতি জুয়েল রানা, মাকসুদুর রহমান শাকিল।যুগ্ম সম্পাদক আবদুল কাদির, নাজমুল ইসলাম, মোঃ রোমান হোসেন, মোঃ রেদোয়ান, সহ সাংস্কৃতিক সম্পাদক তারেক প্রধান, যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী নেওয়াজ, সদস্য রিমেল, রেদোয়ান, ফতুল্লা থানা ছাত্রদল নেতা নুর ইসলাম শাহেদ, বন্দর থানা ছাত্রদল নেতা জাহিদ হাসেন পাপ্পু, সাকিব রায়হান এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা ছাত্রদল নেতা শুভ শরীফ, রুবেল নিলয় প্রমুখ।

এ সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও কারামুক্তি করে মোনাজাত পরিচালনা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন