Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলনে পুলিশের নিরাপত্তা

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৮:৪১ পিএম

আড়াইহাজারে ব্যাংক থেকে টাকা উত্তোলনে পুলিশের নিরাপত্তা
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে স্থানীয় যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করে গন্তব্যে ফেরার পথে ঝুঁকি মনে করলে  এখন থেকে পাবে পুলিশের নিরাপত্তা। রোববার (১৯ জানুয়ারি) থানার ওসি’র সঙ্গে স্থানীয় বিভিন্ন ব্যাংকের শাখা ম্যানেজারদের এ সংক্রান্ত একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার জাকির হোসেন, পূবালী ব্যাংকের ম্যানেজার উত্তম কুমার সাহা, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার কচি সিকদার, ঢাকা ব্যাংকের ম্যানেজার আমিনুল হক ও ব্র্যাক ব্যাংকের ম্যানেজার সাদেকুর রহমান প্রমুখ। 


ওসি নজরুল ইসলাম বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গ্রাহক যদি মনে করেন অর্থ নিয়ে তার গন্তব্যস্থলে যাওয়া ঝুঁকিপূর্ণ, তাহলে তিনি পুলিশের কাছে সহযোগিতা চাইতে পারবেন। পুলিশ তাকে নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। 


ইসলামী ব্যাংকের ম্যানেজার জাকির হোসেন বলেন, পুলিশের এমন উদ্যোগকে আমি সাদুবাদ জানাচ্ছি। আমাদের গ্রাহকরা টাকা নিয়ে ঝুঁকির মধ্যে দিয়ে তাদের গন্তব্য রওনা হয়। অনেক সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে। পুলিশ গ্রাহকদের নিরাপত্তা দিলে অর্থ বহন করা ঝুঁকিমুক্ত হবে। 


স্থানীয় এক ব্যবসায়ী আলী হোসেন বলেন, ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আমরা অনেক সময় ঝুঁকি মাথায় নিয়ে গন্তব্যস্থলে যাই। পুলিশ যদি আমাদের সহযোগিতা করে। তাহলে আমাদের অর্থ বহনে আর ঝুঁকি থাকবে না। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন