Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গার্মেন্টসের টাকা নিয়ে কর্মচারিা গা ঢাকা দেয়ার অভিযোগ

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৮:৩৫ পিএম

বন্দরে গার্মেন্টসের টাকা নিয়ে কর্মচারিা গা ঢাকা দেয়ার অভিযোগ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে একটি গার্মেন্টসের সাব কন্ট্রাক্ট বিল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। টোটাল ফ্যাশন নামে গার্মেন্টসের সিনিয়র প্রডাকশন ম্যানেজার মো. মামুন বিল পরিশোধ না করে ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। এ ব্যাপারে রোববার (১৯ জানুয়ারি) বন্দর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।


টোটাল ফ্যাশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো.ফিরোজ খান জানান, গার্মেন্টসের সিনিয়র প্রডাকশন ম্যানেজার মো. মামুন সাব কন্ট্রাক্ট বিল প্রদানের জন্য শনিবার ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। মানি রিসিটসহ শনিবার অফিসে আসার কথা থাকলেও তিনি আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ আছে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন