বন্দর (যুগের চিন্তা ২৪) : বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও ২২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মরহুম কবির হোসেন এর বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বাদ আছর বন্দর থানার দড়ি-সোনাকান্দাস্থ তিন গুম্বুজ জামে মসজিদ প্রাঙ্গণে বন্দর যুবদলের উদ্যেগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহসভাপতি সোনোয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সভাপতি মো. আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বন্দর থানা যুবদলের সহ-সভাপতি খান বাবু, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, ২৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নূরুল আলম খন্দকার, মহানগর যুবদল নেতা নবীউল্ল্যাহ নবু, ২৩ নং ওয়ার্ড যুবদল নেতা কাউছার,২৪নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি আাব্দুল্লাহ, মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল, ২৩ নং ওয়ার্ড যুবদল নেতা মিলন, ২০ নং ওয়ার্ড যুবদল নেতা আলামিন, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন প্রমুখ। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।


