Logo
Logo
×

নগরের বাইরে

আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য : রেজাউল করিম

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৮:১৩ পিএম

আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য : রেজাউল করিম
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবুল বলেছেন, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। যিনি হাসপাতাল নির্মাণের জন্য জমি দান করেছে সর্বপ্রথম আমরা তার জন্য দোয়া করব। দান ও সাদগার কারণে মানুষ অনেক গুনা থেকে মাফ পায়।  আল্লাহ যেন আমাদের সুযোগ দেন মানুষের খেদমত করার জন্য।


রোববার (১৯ জাপনুয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকায় রমজান আলী জেনারেল হাসপাতাল নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


হাসপাতালের জমিদাতা ও সমাজ সেবক মজিবুর রহমানের সভাপতিত্বে হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আবুল জাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান।  

 

গোলাম সারোয়ার মানিকের সঞ্চালনায় ও ষোল আনা ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মো. মুকবুল হোসেন, সমাজ সেবক ও ব্যবসায়ী রহাজী শাহজাহান, ষোল আনা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মুর্শিদা সাম মিমসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন