বন্দর (যুগের চিন্তা ২৪) : ২০ পিছ ইয়াবাসহ আবুল খায়ের (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দর থানা পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বন্দর থানার কাইকারটেক হাজী সাহেবের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আবুল খায়ের বন্দর উপজেলার বিবিজোড়া এলাকার মৃত আলেক মুন্সির ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাওলাদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪(১)১৯।
আটক মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


