শহীদ জিয়ার জন্মদিনে ব্যারিস্টার মারইয়ামের কম্বল বিতরণ
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৭:৩৯ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে শীতার্ত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকারের বড় মেয়ে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার।
রোববার (১৯ জানুয়ারি) সকালে রূপগঞ্জের রূপসী খন্দকার বাড়িতে এ কম্বল বিতরণ করেন তিনি।এসময় ব্যারিস্টার মার-ই-য়াম বলেন, শহীদ জিয়াউর রহমানের দেখানো বহুদলীয় পথে গণতন্ত্র কায়েম করার ও খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ হতে হবে।


