Logo
Logo
×

নগরের বাইরে

মন্ত্রী গাজীর রোগমুক্তি কামনায় রূপগঞ্জ প্রেসক্লাবে দোয়া

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৬:২৮ পিএম

মন্ত্রী গাজীর রোগমুক্তি কামনায় রূপগঞ্জ প্রেসক্লাবে দোয়া
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও তার ছেলে গোলাম আশরিয়া বাপ্পীর রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। 

 

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, গবেষক, কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, মনির হোসেন মনু, সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, নজরুল ইসলাম, জিএম সহিদ, এসএম শাহদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, মোহাম্মদ আলী, অ্যাড. সরণী প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন