রূপগঞ্জে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৬:২৩ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।শনিবার (১৮ ) রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১) সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার সদর থানার ইদগাহ বাদীতলা এলাকার মৃত মনতাজ আহমেদের ছেলে নাসির উদ্দিন (২৪), মিয়াজিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সাগর ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মহিউদ্দিন।
র্যাব জানায়, গত শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ঢাকা সিটি বাইপাস সড়ককের ভূইয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পশ্চিম পার্শ্বের (বিপরীত দিকে) পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি ট্রাকে তল্লাশী করে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায়ের নগদ ৫ হাজার ৫৬০ টাকা (পাঁচ টি মোবাইল সেট, ১টি ট্রাক ও ২৬০ বস্তা লবণসহ তিন মাদক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যার।


