Logo
Logo
×

নগরের বাইরে

সিআইডি’র অভিযানে বিপুল সংখ্যক পাসপোর্টসহ ৫ দালাল আটক

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৪:১২ পিএম

সিআইডি’র অভিযানে বিপুল সংখ্যক পাসপোর্টসহ ৫ দালাল আটক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়েছে বিপুল সংখ্যক পাসপোর্টসহ পাঁচ দালালকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেলা শাখার সদস্যরা।

 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মতিউর রহমানের তত্বাবধায়নে সহকারি পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযানে আটকরা হলেন, মনির হোসেন (৩৫), রাশেদ (৩২), রিফাত (২০), জুনায়েদ আহমেদ জনি (২৮) ও আল আমিন (২৩)।

 

এ সময় তাদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, ৩টি এনআইডি কার্ড, ৬শ ৫টি পাসপোর্ট এর ডেলিভারি চালান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের দশটি ভুয়া সিল, দুটি কম্পিউটার, ১৭টি আবেদন ফরম উদ্ধার করা হয়।

 

এ ছাড়াও আটকদের মধ্যে তিন জনের কাছ থেকে তিনটি পত্রিকার পরিচয়পত্রও উদ্ধার করা হয়। তাদের মধ্যে রিফাত বাংলাদেশ সংবাদ ডটনেটের জেলা প্রতিনিধি, জুনায়েদ আহমেদ জনি প্রেস নিউজ ২৪ ডটকম, আল আমিন প্রভাতী নিউজ । 

 

এ বিষয়ে সিআইডি পুলিশের নারায়ণগঞ্জের সহকারি পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, নানা অভিযোগের ভিত্তিতে পাসúোর্ট অফিসের আশপাশে অভিযান চালানো হয়। এই দালালচক্রের সাথে কোন সরকারি দপ্তর কিংবা কর্মকর্তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

আটকদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিআইডি পুলিশের এই কর্মকর্তা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন