রূপগঞ্জে সবুজ ছায়া একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:১২ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে সবুজ ছায়া একাডেমি কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক সবুজ ছায়া একাডেমি কিন্ডারগার্টেন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজসেবক ছানাউল্লার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সবুজ ছায়া একডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম সবুজ, স্কুলের প্রধান শিক্ষক কাজী হারুন অর রশীদ, সেলিম মোল্লা, আব্দুস সামাদ, কুলসুম বেগম, শিমুল মিয়া, সওদাগর, খোকন, কামরুল, সালমা আক্তার, সুলতানা আক্তার, মিলা প্রমুখ।
শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।পরে ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু নিজ অর্থায়নে স্কুলের সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করেন।


