Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চোরের উপদ্রব বৃদ্ধি, ২ দিনে ২ বাড়িতে চুরি

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:০০ পিএম

বন্দরে চোরের উপদ্রব বৃদ্ধি, ২ দিনে ২ বাড়িতে চুরি
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে চোরের উপদ্রব আংশকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২ দিনে বন্দরে বিভিন্ন এলাকায় একাধিক বাসা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল বিভিন্ন বাসাবাড়ি দিন দুপুরে ও রাতের আঁধারে বিভিন্ন কৌশলে প্রবেশ করে নগদ টাকা পয়সা ও স্বার্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছে। 

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বন্দর উপজেলার ঘারমোড়া কাজীবাড়ি ও গত শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বন্দর ঝাউতলা প্রবাসীর বাড়িতে এ চুরি ঘটনা ঘটে। 

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ঘারমোড়াস্থ কাজীবাড়ি এলাকার মৃত জজ মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। চোরের দল কৌশলে ঘরে প্রবেশ করে তাদের ব্যবহারকৃত মোবাইল সেট খাটের সামনে রেখে শাবল দিয়ে স্টিল আলমারি ভাঙ্গার চেষ্টা চালায়। প্রতিবেশীরা চোরের উপস্থিত টের পেয়ে চোর চোর বলে এগিয়ে আসলে চোরের দল প্রাণ রক্ষার্থে তাদের ব্যবহারকৃত মোবাইল সেটটি ফেলে দিয়ে পালানো চেষ্টা করে। 

 

স্থানীয়রা এসময় ঘারমোড়া সরদারবাড়ি এলাকার মৃত বোরহান সরদারের ছেলে চিহ্নিত চোর আতাবর ও একই এলাকার মহিদ মিয়ার ছেলে অনিককে আটক করে।পরে আটককৃতরা চোর না দাবি করে কাজিবাড়ি এলাকার মৃত জজ মিযার ২ ছেলে আলমগীর (৪২) ও শফিক (৩২) কে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। 


পরে এ ঘটনায় স্থানীয় মাদবর সরদার আবু তালেব তরিগড়ি করে শুক্রবার সকালে বিচার শালিসি বৈঠকের মাধ্যমে চুরি ঘটনাটি ধামাচাপা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

 

এ ছাড়াও শুক্রবার বন্দর ঝাউতলাস্থ দুবাই প্রবাসী নবী মিয়ার বাড়িতে দিন দুপুরে চুরি ঘটনা ঘটেছে। প্রবাসি স্ত্রী দুপুরে কাশিপুর এলাকায় এক অনুষ্ঠানে যাওয়ার সুযোগে অজ্ঞাত চোরেরদল বাসাবাড়িতে প্রবেশ করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকাসহ ৭ ভড়ি স্বার্ণালংকার চুরি করে পালিয়ে যায়। চুরি ঘটনার সংয়বাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন