Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে প্রতারক গ্রেফতার

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০২:৫৭ পিএম

রূপগঞ্জে প্রতারক গ্রেফতার
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে প্রতারণা চক্রের মূল হোতা শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভুলতা গাউসিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শাখাওয়াত হোসেন মুড়াপাড়া ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

 

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন হজ্বে লোক পাঠানোর কথা বলে এবং বিভিন্ন লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত জাল জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরনের প্রতারনার অভিযোগে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়। 

 

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুলতা গাউসিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে আব্দুল হক সুপার মার্কেটের তানহা লেদার্স নামক এক জুতার দোকোনে আত্মগোপন করে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শাখাওয়াতের গ্রেফতারের খবর পেয়ে বিভিন্ন পাওনাদার থানায় আসা শুরু করে দিয়েছে। তার নামে রূপগঞ্জ থানায় প্রতারণা মামলার ওয়ারেন্ট রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন