Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ আধুনিক এলাকা হিসেবে পরিচিত হবে : শামীম ওসমান  

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০২:৫৬ পিএম

সিদ্ধিরগঞ্জ আধুনিক এলাকা হিসেবে পরিচিত হবে : শামীম ওসমান  
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ আধুনিক এলাকা হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।শনিবার(১৮ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলীস্থ নাভানা সিটি সেন্ট্রাল জামে মসজিদের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

 

এসময় শামীম ওসমান বলেন, এই ডিএনডি এলাকাটা হচ্ছে আমাদের জন্য একটা অভিশাপ। সার্কিট হাউজে সেনাবাহিনীর সাথে বৈঠক করার সময় তারা বলেছিল আমাদের নারায়ণগঞ্জটা একদিন অনেক সুন্দর হবে। এই টোটাল প্রজেক্টটা যখন কপপ্লিট হবে তখন ঢাকার চেয়ে আমাদের এই ডিএনডি প্রজেক্টটা আরো অনেক সুন্দর লাগবে। তখন সিদ্ধিরগঞ্জ কিন্তু আধুনিক এলাকা হিসেবে পরিচিত হবে।

 

তিনি আরও বলেন, আসুন আমরা মানুষের জন্য কাজ করি। যে যেই দলেরই হউক না কেন যে ধর্মেরই হউকনা কেন মানুষের জন্য কাজ করুন। কাজ করুন দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জন্য দরকার। উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। 

 

শামীম ওসমান বলেন, আমাদের রাজনীতিতে এখন আসলের চেয়ে নকল বেশি। আমরা ভালো না। কিন্তু ওনাকে (শেখ হাসিনা) দরকার এ দেশের জন্য। ওনার (শেখ হাসিনা) জন্য সবাই মন থেকে দোয়া করবেন, যেন আল্লাহ্ ওনাকে সুস্থ রাখেন এবং আল্লাহ্ যেন তার মনের আশা পূরণ করেন। বঙ্গবন্ধুর জন্যও সবাই দোয়া করবেন। তাকে তার পরিবারহ মেরে ফেলা হয়েছে, যে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেলো। দোয়া করবেন আল্লাহ্ যেনো আমাদের মাফ করেন এই কলঙ্ক থেকে যেনো মুক্তি পাই।

 

এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন