Logo
Logo
×

নগরের বাইরে

নাগরিক কমিটি বন্দর শাখার উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০১:৪৯ পিএম

নাগরিক কমিটি বন্দর শাখার উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি দেখিয়ে দুস্থদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর শাখা। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

 

সংগঠনের বন্দর শাখার সভাপতি ডা. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ্যাডভোকেট এ বি সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবদুর রহমান। 

 

সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক জি এম মাসুদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, সহসাধারণ সম্পাদক মিয়া সহিদ, সাংগঠনিক সম্পাদক মো. মাহিন উদ্দীন, অর্থ সম্পাদক মো. জামাল উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক আজাহার খান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাকসুদা ইয়াসমিন, আইটি ও গণমাধ্যম সম্পাদক দীন ইসলাম আহমেদ দীপু, মহিলা বিষয়ক সম্পাদক আখতার পারভীন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, হাজী মো. অলিউল্লাহ সরকার প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন