Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে আ’লীগ নেতার মৃত্যু : ছুটে যান আইভী

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:১১ এএম

বন্দরে আ’লীগ নেতার মৃত্যু : ছুটে যান আইভী
Swapno

যুগের চিন্তা ২৪ : প্রীতি ক্রিকেট ম্যাচের বোলিং করার সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে সেলিম (৫০) নামে এক ক্রীড়ানুরাগী ও আওয়ামীলীগ নেতা মৃত্যু বরণ করেছে। শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১২টায় বন্দর থানার ঐতিহ্যবাহী মদনগঞ্জ ওয়েল ফেয়ারের মাঠে এ ঘটনাটি ঘটে।


আওয়ামীলীগ নেতা মরহুম সেলিম মিয়া বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ লক্ষারচর পায়রা চত্বর এলাকার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধাব রেখে গেছেন।

 

আওয়ামীলীগ নেতা সেলিম মিয়ার মৃত্যুর সংবাদ শুনে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী মরহুমের বাসভবনে ছুটে আসেন। এবং মরহুমের স্ত্রী ও সন্তানসহ তার আত্মীয় স্বজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

মরহুম সেলিম মিয়ার জানাযা বাদ মাগরিব মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর মদনগঞ্জ সিটি কবরস্থানে মৃত দেহ দাফন সম্পন্ন করা হয়। এদিকে আওয়ামীলীগ নেতা মরহুম সেলিম মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়নগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি ও স্থানীয় কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন