Logo
Logo
×

নগরের বাইরে

শেখ মোরতোজা আলীর মৃত্যু বার্ষিকী পালিত

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৩:০৭ এএম

শেখ মোরতোজা আলীর মৃত্যু বার্ষিকী পালিত
Swapno

যুগের চিন্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মোরতোজা আলীর ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।


মৃত্যু বার্ষিকী উপলক্ষে শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় ও ব্যবস্থাপনা পর্ষদের উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় স্কুলের অডিটরিয়াম হলে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকল শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি সামসুল আলম, শিক্ষানুরাগী আলহাজ্ব ফারুকুল ইসলাম, সদস্য আব্দুল খালেক, মোঃ জাকির হোসেন, শরিফুল ইসলাম সোহেল, রবিউল ইসলাম বাবুসহ সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, হাজী মোঃ মোতালেব কাজী, সোনা মিয়াসহ স্কুল ও কলেজের শিক্ষক মন্ডলী। অনুষ্ঠনে শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক বলেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম শেখ মোরতোজা আলীর দানকৃত জমিতে তারই নামকরণে গড়ে উঠেছে সানারপার শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন