Logo
Logo
×

নগরের বাইরে

সানাউল্লাহ সানু স্মৃতি ফুটবল খেলার পুরস্কার বিতরণে মোশারফ ও বাবুল

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৪:৪০ পিএম

সানাউল্লাহ সানু স্মৃতি ফুটবল খেলার পুরস্কার বিতরণে মোশারফ ও বাবুল
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : সোনারগাঁয়ে সানাউল্লাহ সানু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । শুক্রবার ( ১৭ জানুয়ারি ) বিকেলে উপজেলার বারদী ইউনিয়নের ধ সার্বিক তত্ত্বাবধানে ও মছলন্দপুর সূর্যোদয় ক্লাবের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।

 

বারদী ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন জজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, বিশেষ অতিথি বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, আওয়ামীলীগ নেতা ও সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক নাসিরউদ্দিন, জেলা যুবদলের সহ সম্পাদক সেলিম হোসেন দিপু প্রমুখ।

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের সাবেক ১ নং ওয়ার্ড মেম্বার আঃ মান্নান । খেলায় লাল দল  হলুদ দল হারিয়ে বিজয়ী হয় । পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন