ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ ফোরামের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার অসহায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শাহীবাজারস্থ অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের সামনে দানবীর মরহুম আমির আলী স্মরণে হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ ফোরামের প্রাক্তন শিক্ষার্থীরা অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করে।
শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামান মিয়া, হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় গভর্নিংং বডির সদস্য আলহাজ্ব মোঃ ফজলুল হক, হাজী মোঃ শহিদুল্লাহ, সমাজসেবক হাজী মোঃ সেলিম সরদার, আফির উদ্দিন স্মৃতি বৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথের সভাপতি নাজিব মাহমুদ স্বপ্নীল, দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন প্রমুখ।
মহতি এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ ওয়ার্ড এর মহিলা মেম্বার ও হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ ফোরামের সভাপতি অনামিকা হক প্রিয়াঙ্কা।


