Logo
Logo
×

নগরের বাইরে

মাসদাইরে যুবক খুন

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১১:০১ পিএম

মাসদাইরে যুবক খুন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার মাসদাইর এলাকায় আব্দুর রহিম নামের একজন যুবক খুন হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে কি কারণে এই হত্যাকান্ড তা নিশ্চিত করতে পারেনি নিহতের পরিবার ও থানা সূত্র। 
নিহত আব্দুর রহিমের বাবা ঈমান আলী জানান, দুই ভাই এক বোনের মধ্যে রহিম সবার বড়। এলাকায় ইলেকট্রিক কাজ করে সে জীবীকা নির্বাহ করতো। রাত পৌনে ৯টার দিকে মাসদাইর এলাকার একটি চায়ের দোকানে তিনি বসে ছিলেন। 


এসময় একজন ব্যক্তি এসে তাকে জানায় তার ছেলে একটি দোকানের সামনে পড়ে আছে। এরপরই তিনি ফারুকের মোবাইলের লোডের দোকানের সামনে গিয়ে রহিমকে শনাক্ত করেন। রহিমের গলা ও পিঠ থেকে রক্ত ঝরছিল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 


তিনি আরো জানান,তার ছেলের সাথে তার কোন শত্রুতা নেই। কেনো এ ঘটনা ঘটেছে সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। 
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন বলেন, নিহত আব্দুর রহিম  পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

কি কারণে এ হত্যাকান্ড এবং কারা ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা চলছে। নিহতের গলায় ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন