Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর নাগরিক কমিটির প্রধান উপদেষ্টার সুস্থতা কামনা করে দোয়া

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১০:৫১ পিএম

বন্দর নাগরিক কমিটির প্রধান উপদেষ্টার সুস্থতা কামনা করে দোয়া
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর নাগরিক কমিিিটর প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবু সাঈদ চুন্নু মাষ্টারের শারীরিক সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুম্মা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলাচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়। 

আলোচনায় বক্তারা চুন্নু মাষ্টারের শিক্ষায় অবদান, শিশুদের বিনা পয়সায় দীর্ঘ সময় পাঠ দান এবং শিক্ষা প্রতিষ্ঠানে এখনো নিজ পেনশনের টাকার অনুদান দিয়ে বন্দর উপজেলায় শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন বলে জানান। 

শৈশব জীবনে তিনি নারায়ণগঞ্জের প্রবীণ রাজনীতিবিধদের সাথে ছাত্র রাজনীতি করেছেন, তিনি লোভ, হিংসার উর্ধে ছিলেন। প্রায় আট বছর যাবত বন্দর নাগরিক কমিটির হয়ে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগে নাগরিক অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থার দায়ীত্বশীলদের দায়ী করে স্মারকলিপি প্রদান এবং মানব বন্ধন সহ নানা ভাবে প্রতিবাদ করেছেন। 

বন্দর নাগরিক কমিটির সভাপতি ডা. আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত দোয়া আয়োজনে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মো. জবরুল ইসলাম, মো. শহীদুল্লাহ মাষ্টার, সাধারণ সম্পাদক কবির সোহেল, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক এ্যড. মো. জাকিরউদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক সেলিনা মাহমুদ মাসুমা, কোষাধ্যক্ষ নাসির মাহমুদ সাহেদ, প্রচার সম্পাদক মো. সালাউদ্দিন, সদস্য মো. ইধা প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন