বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে চরধলেশ্বরী গ্রামবাসীর উদ্যোগে হযরত শাহ্-জালাল (রঃ) এর স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরধলেশ্বরী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক মোঃ শিপন মাহমুদ এর সভাপতিত্বে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা খান মাসুদ।
তাজেল হোসেন ও জিয়ার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং কবরবাসীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বন্দর র্যালী আবাসিক এলাকাস্থ শাহ্ ছিরাজ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন নূরী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন চরধলেশ্বরী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল হাসান জালালি।
এছাড়া আরও উপস্থিতি ছিলেন,চরধলেশ্বরী জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হবীনূর মিয়া,সহ-সভাপতি মোঃ লিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সদস্য মোঃ রাজু, আনোয়ার আলী, রফিকুল, কামরুল ইসলাম, শফি উদ্দিন, শাহ্ আলম, রাজা মিয়া, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মোঃ মোহসীন, নুরুজ্জামান, রাজিব, ইমরান চিশতীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


