Logo
Logo
×

নগরের বাইরে

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪নং ওয়ার্ড শাখার পরিচিতি সভা 

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৯:০১ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ১৪নং ওয়ার্ড শাখার পরিচিতি সভা 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে নগরীর দেওভোগ পানির টাংকি এলাকায় একতা সড়ক মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন ১৪নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারী  মুহা: শাহ আলম'র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শহর শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল সোবহান।

পরে সভা শেষে দেশবাসীর মঙ্গল ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।      

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শহর শাখার সেক্রেটারী আব্দুল রোমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ১৪নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী মোঃ আবেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মনির হোসেন, দপ্তর সম্পাদক মুহা. মনির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মুহা. চাঁন মিয়া ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আনিসুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন