Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রিয়াজ ষড়যন্ত্রের শিকার 

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৮:০২ পিএম

রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রিয়াজ ষড়যন্ত্রের শিকার 
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তানজীর আহমেদ খান রিয়াজের পরিবারের বিরুদ্ধে স্থানীয় একটি প্রভাবশালী চক্র গভীর ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তানজীর আহমেদ খান রিয়াজের পরিবার। 

এ ব্যাপারে তানজীর আহমেদ খান রিয়াজের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তানজীর আহমেদ খান রিয়াজ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কিছু কুচক্রী প্রভাবশালী ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এবং আমার কর্মী-সমর্থক ও আমার পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। 

আমার দলীয় বিভিন্ন সভা-সমাবেশে ব্যাপক লোক সমাগম হওয়ায় হয়। এটা আমার নিজের ও আমার পরিবারের জন্য কাল হয়ে দাড়িয়েছে। এরপর থেকেই ওই প্রভাবশালী মহলটি আমাকে শায়েস্তা করতে জোরেসোড়ে উঠে পড়ে লাগে। 

সম্প্রতি ওই চক্রটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নামে। এ চক্রটি আমার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক ইমেজ ক্ষুন্নের অপচেষ্ঠার পাশাপাশি নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত হয়। 

শুধু তাই নয়, ঐ চক্রটি আমাকে ও আমার রাজনৈতিক কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে। আমি তাদের ওইসব অপতৎপরতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছি। পাশাপাশি সকলকে অপপ্রচার সম্পর্কে সজাগ থেকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তানজীর আহমেদ খান রিয়াজ আরো বলেন, আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার এই অপচেষ্টা অনেক আগ থেকেই চলে আসছে। 

প্রকৃতপক্ষে আমাকে রাজনৈতিক ভাবে কোনঠাসা করতেই আমাকে ও আমার রাজনৈতিক কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে। 

কিন্তু অতীতের মতোই এসব কুচক্রী মহল ব্যর্থ হবে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সৈনিক। পরিচ্ছন্ন রাজনীতি করি। আর সততাই আমার সম্বল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন