Logo
Logo
×

নগরের বাইরে

নৌকার প্রচারণায় সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন বাবুল

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৮:৪৪ পিএম

নৌকার প্রচারণায় সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন বাবুল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে গনসংযোগ করে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে সামস্ পরশের সহধর্মিণী এড. নাহিদ সুলতানা জ্যোতি ।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, গেন্ডারিয়া, ওয়ারী, টিকাটুলি এলাকায় গনসংযোগ করে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি ।


এ সময়ে তার সাথে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেন এফবিসিসিআইর সাধারণ সদস্য, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক এবং সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন