Logo
Logo
×

নগরের বাইরে

গভীর রাতে শীতার্ত এতিমদের পাশে রূপগঞ্জ ইউএনও

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৭:১০ পিএম

গভীর রাতে শীতার্ত এতিমদের পাশে রূপগঞ্জ ইউএনও
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪)  : রূপগঞ্জে গভীর রাতে এতিমদের মাঝে কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম।শীতের শুরু থেকেই তার এ মহতি কাজের ভুয়সী প্রশংসা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারন। তার এ ধারাবাহিক কর্মের আওতায়  বুধবার রাত গভীর রাতে রানীপুরা দারুসসলাম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্ত এতিমদের কম্বল বিতরণ করেন তিনি। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইমন মিয়া প্রমূখ। পরে ইউএনও‘র এর নেতৃত্বে  দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ্য ও জনসাধারনের মাঝে প্রায় ৪’শ কম্বল বিতরণ করেন। 

 

সেখানকার গরীব ও অসহায়দের তালিকা করে পরবর্তিতে আরো সহায়তার আশ^াস দেন তিনি। স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম ফকির বলেন, রূপগঞ্জে ইউএনও মমতাজ বেগম যোগদানের পর থকে দরিদ্রদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। এতে জনমনে স্বস্থ্যি বিরাজ করছে। 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, সারাদেশে শীত জেকেঁ বসেছে। যাদের শীত বস্ত্র কেনা সামর্থ্য নেই তাদের আমাদের সবারই উচিত তাদের পাশে দাড়ানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা গরীব ও দুস্থ্যদের জন্য কাজ করতে নির্দেশনা দিয়েছেন। 

 

এছাড়াও নৈতিকতাবোধ থেকে স্বচ্চল পরিবারের লোকজনকে এ ধরনের দুঃস্থদের পাশে দাড়ানো  দায়িত্ব বলে মনে করি। সরকারী অর্থায়ন ছাড়াও নিজ তহবিল থেকে সাধ্যমত গরীব অসহায়দের জন্য করে আসছি। তাদের জন্য কিছু করতে পারলে নিজেকে স্বার্থক মনে করি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন