রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাস ২ এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার জাঙ্গীর ঈদগাহ সংলগ্ন মাঠে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আশালয় হাউজিং লিঃ এর লীগ্যাল এডভাইজর এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রাজিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা আবু হোসেন ভুঁইয়া রানু, ঠিকাদার রফিকুল ইসলাম ভুঁইয়া, ঢাকা ভিলেজ প্রজেক্ট পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয় পরিচালক মনিরু হক মনির ভুঁইয়া, জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। এসময় বিদ্যালয় থেকে জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেন অতিথিরা।


