Logo
Logo
×

নগরের বাইরে

মন্ত্রী গাজী’র সুস্থতা কামনা করে গোলাকান্দাইল ইউ: যুবলীগ’র দোয়া

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৬:৫৮ পিএম

মন্ত্রী গাজী’র সুস্থতা কামনা করে গোলাকান্দাইল ইউ: যুবলীগ’র দোয়া
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দ্রুত সুস্থতা কামনা করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় মিলাদ ও দোয়া করা হয়। 

 

গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগ এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও তার ছোট ছেলে গাজী গোলাম আশরিয়া বাপ্পীর দ্রুত শারীরিক সুস্থতা কামনা করা হয়। 

 

এসময় দোয়া মাহফিলে অংশ নেয় ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজী আলী আকবর, থানা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ আলী সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলাগীলসহ সর্বস্তরের মানুষ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন