Logo
Logo
×

নগরের বাইরে

বস্ত্র ও পাটমন্ত্রীর রোগ মুক্তি কামনায় রূপগঞ্জে আ’লীগের দোয়া 

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০৬:৪৪ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রীর রোগ মুক্তি কামনায় রূপগঞ্জে আ’লীগের দোয়া 
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)ও তার কনিষ্ঠ পুত্র গাজী গোলাম আশরিয়া বাপ্পীররোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় পৌর যুবলীগ নেতা  শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগ নেতা এমায়েত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল, পৌর প্যানেল মেয়র পনির হোসেন, কাউন্সিলর মাইনউদ্দিন, আওয়ামীলীগ নেতা গিয়াসউদ্দিন, পৌর যুবলীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুবলীগ নেতা আসাদুজ্জামান চুন্ন, শামীম আহমেদ, শাহীন মিয়া প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন