Logo
Logo
×

নগরের বাইরে

বিওপি ১৭ দেশের প্রতিনিধির ফকির এ্যাপারেলস্ পরিদর্শন

Icon

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ১০:০১ পিএম

বিওপি ১৭ দেশের প্রতিনিধির ফকির এ্যাপারেলস্ পরিদর্শন
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ডাচ্ সোস্যাল এন্টারপ্রাইজ (বিওপি) এর ১৭ দেশের প্রতিনিধিগণ বাংলাদেশের আরএমজি সেক্টরের উন্নতি এবং কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা ও ডিজিটাল পদ্ধতি মেইন্টেনেন্স বিষয়গুলো নিয়ে বুধবার (১৫ জানুয়ারি) সকালে ফকির এ্যাপারেলস পরিদর্শন করেন। 

পরিদর্শনে নেদারল্যান্ড,  ফ্রান্স, আফ্রিকান, এশিয়া ও ইন্ডিয়াসহ ১৭ দেশের প্রতিনিধিগণ ছিলেন এবং পরিদর্শন শেষে তারা সন্তোষ প্রকাশ করেন। 

এ সময় বিওপি এর এমডি ও সুপারভাইজার বোর্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুন্তাসির সাব্বির খান, ফকির এ্যাপারেলস’র ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, পরিচালক মোনজারিন জামান, পরিচালক ফকির রাফসানুজ্জামান, সিওও বখতিয়ার উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার সুমন কান্তি সিনহা, জেনারেল ম্যানেজার মোঃ ইমরাত হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন