বাড়ৈভোগ বটতলায় শ্রী শ্রী বুড়া বুড়ি দেব-দেবীর পূজা অনুষ্ঠিত
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৯:৫৩ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শতবৎসের ঐতিহ্য বাড়ৈভোগ বটতলায় শ্রী শ্রী বুড়া বুড়ি দেব- দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে মাসদাইর বাড়ৈভোগ বটতলায় ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত মন্ডলের আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয় । বুড়া বুড়ি দেব- দেবীর পূজা উপলক্ষে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন উপস্থিতিতে হয়ে পূজা সম্পূর্ণ করেন ।
পূজায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল সাহেবের বড় ছেলে মরহুম মুসাব্বির আলম নয়নের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, শ্রী বানু রাণী মন্ডল, শ্রী প্রদীপ মন্ডল, শ্রী সঞ্জিত মন্ডল, শ্রী পলাশ মন্ডল, শ্রী মনা মন্ডল, শ্রী রাম মন্ডল, শ্রী সবুজ মন্ডল, শ্রী শিমুল চন্দ্র মন্ডল প্রমুখ।


