স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম খান, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস। বিভিন্ন স্কুলের ১৫জন বালক ও ১৫ জন বালিকা অংশ নিচ্ছে এই প্রশিক্ষণে।


