আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে সাইদুল্লাহ (৫৯) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির ইজারকান্দী এলাকার মৃত সামছুর ছেলে।
বুধবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের আদালত থেকে হত্যা মামলার পলাতক আসামি সাইদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ছাড়াও তার বিরুদ্ধে অন্য আরেকটি মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


