Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে বন্দর থানা সৈনিক লীগের সভা

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:২৪ পিএম

বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে বন্দর থানা সৈনিক লীগের সভা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নাসিক ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় ।


সভাপতি বক্তব্যে বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, যার জম্ম না এই বাংলাদেশ হতো তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। 


বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ জননেতা শামীম ওসমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি । আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ জননেতা শামীম ওসমানের একান্ত সহযোগিতা কামনা করছি । ইনশাল্লাহ জননেতা শামীম ওসমানের দীক নির্দেশনা পেলে আমরা আরোও উৎসাহিত হবো এবং বন্দর থানা সৈনিক লীগ সুসংগঠিত হবে ।


তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জম্মশত বার্ষিকী উদযাপন করতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিতে যাচ্ছি । আমরা বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হবে । 


বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেনের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি অমিত হাসান তুষার, সহ-সভাপতি সাঈদ প্রধান নয়ন, যুগ্ম সম্পাদক শাহিন খলিল, সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার প্রমুখ ।


সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন