Logo
Logo
×

নগরের বাইরে

ভট্টপুর মডেল সপ্রাবি পরিদর্শন করলেন ডিসি জসিম উদ্দিন

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:২২ পিএম

ভট্টপুর মডেল সপ্রাবি পরিদর্শন করলেন ডিসি জসিম উদ্দিন
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলায় লেখাপড়ার মান ও ফলাফলসহ বিভিন্ন দিকে বারবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। ১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন। 


এসময় তিনি মা সমাবেশে আগত মা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের মাঝে সেনেটারী সামগ্রী বিতরণ করেন। এছাড়া তার নির্দেশে বিদ্যালয়ের অভিভাবকদের জন্য নির্মিত বেঞ্চের কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। 


এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাকটর হোসনে আরা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রিন্সেস হাফেজা জামাল হেলালী, তাসলিমা আক্তার, শাহনাজ পারভীন, কানিজ ফাতেমা, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন