Logo
Logo
×

নগরের বাইরে

অপহরণকালে পাঁচ ‘ভুয়া র‌্যাবকে’ গণধোলাই, আটক ৩

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ১০:০২ পিএম

অপহরণকালে পাঁচ ‘ভুয়া র‌্যাবকে’ গণধোলাই, আটক ৩
Swapno

যুগের চিন্তা ২৪ :  ফতুল্লা থেকে ৩ জন ‘ভূয়া র‌্যাব’ আটক করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার সাইনবোর্ড এলাকার চৌরঙ্গি পাম্পের কাছ থেকে তাদেরকে আটক করে।


আটকরা হলেন, সেলিম মিয়া (৪০), আব্দুর রহিম (৪২) এবং ভূয়া র‌্যাবদের বহনকৃত মাইক্রোবাসের চালক জাকির হোসেন (৩৫)। তাদের কাছ থেকে কাছ থেকে ওয়াকিটকি, হাত কড়া, র‌্যাবের পোষাক ও একটি মাইক্রো জব্দ করা হয়েছে। তারা প্রত্যেকেই কুমিল্লা জেলার বাসিন্দা।


এর আগে ৫জন ব্যক্তি নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে সাইনবোর্ড মোড়ে সিগারেট কোম্পানীর মাহবুব আলম (২৮) ও সোহাগ (২২) নামের দুই যুবককে গাড়িতে (ঢাকা মেট্রো চ ১১-৩১৪৪) করে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে গণপিটুনী দেয়। এসময় দুজন পালিয়ে গেলেও আটকে রাখা হয় তিনজনকে। পরে র‌্যাব-১০ এর সদস্যরা খবর পেয়ে তাদেরকে আটক করে নিয়ো যায়।


এসময় ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনাস্থলেই ছিলেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। র‌্যাব-১০ এর সদস্যরাও আসে। পরে র‌্যাব-১০ তিনজনকে আটক করে নিয়ে যায়।


ওসি আসলাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে আরও বলেন, ৫ জন ব্যক্তি নিজেদেরকে র‌্যাব পরিচয়ে একটি সিগারেট কোম্পানীর দুই যুবককে গাড়িতে তুলেন। পরে গাড়িটি ঘুরানোর সময় কিছুটা জ্যাম সৃষ্টি হলে র‌্যাব পরিচয়দানকারী এক ব্যক্তি নেমে চিল্লা ফাল্লা ও গালাগাল করতে শুরু করলে স্থানীয়রা এসে প্রতিবাদ করে। এসময় তারা নিজেদেরকে র‌্যাব পরিচয় দিলেও বিষয়টি সন্দেহজনক মনে হলে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। এসময় জনতার মারপিটে দুজন পালিয়ে যায় এবং তিনজনকে র‌্যাব-১০ এসে আটক করে নিয়ে যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন