Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় স্বামী

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৮:১৩ পিএম

রূপগঞ্জে গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় স্বামী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জ স্বামীর পরকিয়া সম্পর্কে বাঁধা ও দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ায় তাছলিমা নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী। মঙ্গলবার সকালে উপজেলার গুতিযাব এলাকায় এ ঘটনা ঘটে।

 

গৃহবধূর লিখিত অভিযোগ থেকে জানা যায়, হারিন্দা এলাকার আক্তার হোসেনের মেয়ে তাছলিমা আক্তারের সঙ্গে গুতিয়াব আগারপাড়া এলাকার দ্বীন ইসলাম দেওয়ানের ছেলে দুলাল হোসেন দেওয়ানের বিয়ে হয়। বিয়ের সময় তাছলিমার পরিবারের পক্ষ থেকে স্বর্নলংকার ও আসবাবপত্রসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল দেওয়া হয়। 

 

বিয়ের কিছুদিন যেতে না যেতেই বিরাব এলাকার শানু বেগম নামে এক নারীর সাথে তার স্বামীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গৃহবধূ তাছলিমা বিষয়টি জানতে পেরে তার স্বামীকে বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। 

 

গত কয়েকদিন ধরে দুলাল হোসেন দেওয়ান তার স্ত্রী তাছলিমার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের টাকা না দেওয়ায় প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো। 

 

মঙ্গলবার সকালে ফের যৌতুকের টাকার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করে। গৃহবধূ যৌতুকের টাকা দিতে অপারকতা প্রকাশ করেলে তাকে পিটিয়ে আহত করে বাড়ি থেকে বের করে দেয়। 

 

পরে আশপাশের লোকজনের সহায়তায় প্রাথমিক চিকিৎসা গ্রহন করে তার পিতার বাড়িতে চলে আসে। এ ঘটনায় তাছলিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

 

রূপগঞ্জ থানার অফিসারইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন