Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চোর শাহাবুদ্দিন আটক

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৫৩ পিএম

বন্দরে চোর শাহাবুদ্দিন আটক
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ভ্যান গাড়ী চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা শাহাবুদ্দিন (৪৫)কে পিটিয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশে সোর্পদ করেছে। 

গত সোমবার রাতে বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। ধৃত চোর শাহাবুদ্দিন নবীগঞ্জ বাগবাড়ী এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে।  

এলাাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বন্দর থানার সোনাকান্দা বেপারী রাস্তা থেকে একটি ভ্যানগাড়ী  চুরি করে কৌশলে পালিয়ে যাওয়ার সময় জনতা চোর শাহাবুদ্দিনকে আটক করে। পরে তাকে রাতে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করে। 

চুরি ঘটনায় ভ্যানগাড়ী মালিক থানায় অভিযোগ দায়ের করতে অপারগতা প্রকাশ করলে পুলিশ বন্দর প্রেসক্লাবের চুরি মামলায় আটককৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন