Logo
Logo
×

নগরের বাইরে

সেইপের উদ্যোগে বন্দরে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৪৭ পিএম

সেইপের উদ্যোগে বন্দরে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : অর্থ মন্ত্রনালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট ( সেইপ)  প্রোগ্রামের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে অবহিতকরন কর্মশালা ও উদ্বুদ্ধকরন র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বন্দর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এ উপলক্ষে উদ্বুদ্ধকরন র‌্যালী  বের হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে অবহিত কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম এ রশিদ। 

 

উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান,সমবায় কর্মকর্তা মেরেুন্নাহার মিলি, মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম নুরুল আমিন, ওয়ার্কশপ ফেসিলিটিডিটর এ কে এম মন্জুরুল হক, মো: আবু আজম, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, সহ সভাপতি মো: কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীসহ ুিবভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

অবহিতকরন সভাশেষে একটি উব্দুদ্ধকরন র‌্যালী উপজেলা চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে কয়েকশ স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন পায়াক্ট। 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন