Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে হোশিয়ারী কারখানা ভাংচুর, আহত ২

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৪৫ পিএম

বন্দরে হোশিয়ারী কারখানা ভাংচুর, আহত ২
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে হোশিয়ারী কারখানায় ব্যাপক ভাংচুর চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। গত ১৩ জানুয়ারী সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার মুখফুলদী এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে মঞ্জুর হোসেন (৩২) ও জাহিদ (১৬) আহত হয়। ওই সময় স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। 

 

এ ঘটনায় হোশিয়ারী মালিক আল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সন্ত্রাসী সাইদুলসহ সহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মুখফুলদী এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে আল ইসলাম মিয়ার সাথে একই এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে সাইদুল এর সাথে র্দীঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। 

 

এর জের ধরে গত সোমবার রাতে মুখফুলদী এলাকার আব্দুল কাদির মিয়ার সন্ত্রাসী ছেলে সাইদুল ও একই এলাকার মৃত সামেদ মিয়ার ছেলে পূরমোহাম্মদ এবং  বন্দর কাজীবাড়ী এলাকার সিরাজ মিয়ার ছেলে ইসমাইলসহ অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আলী ইসলামের হোশিয়ারী কারখানায় হামলা চালায়। 

 

ওই সময হামলাকারিরা হোশিয়ারী জিনিসপত্র ব্যাপক ভাংচুর করে ৮০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে কারখানা মালিকের ভাতিজা মঞ্জুর হোসেন ও কারখানার শ্রমিক জাহিদ আহত হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন