Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে হোশিয়ারী শ্রমিককে মারধর

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৩৯ পিএম

বন্দরে হোশিয়ারী শ্রমিককে মারধর
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : পূর্ব শত্রুতার জের ধরে হোশিয়ারী শ্রমিক নিরব (১৬)কে রাস্তা থেকে ডেকে নিয়ে বেদম পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গত সোমবার রাতে বন্দর থানার দক্ষিন শাহিমসজিদস্থ খালপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। 

ওই সময় আহত হোশিয়ারী শ্রমিকের চিৎকারের শব্দ শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আহতেকে উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহতের পিতা দেলোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বন্দর থানার নূরবাগ এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে নিরব এর সাথে একই থানার  দক্ষিন শাহীমসজিদস্থ খালপাড় এলাকার আবুল মিয়ার ছেলে সরলের পূর্ব শত্রুতা চলছিল। 

এর জের ধরে গত সোমবার রাতে উক্ত এলাকার আবুল মিয়ার স্ত্রী শেলী বেগম হোশিয়ারী শ্রমিক নিরবকে রাস্তা থেকে ডেকে তার বাড়িতে নিয়ে যায়। 

পরে পাষান্ড শেলী বেগম তার ছেলে সরল ও একই এলাকার মৃত আকেল আরী বেপারী ছেলে শরিফ ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। 

পরে স্থানীয় এলাকাবাসী কান্নার শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহত নিরবকে উক্ত বাড়ি থেকে উদ্ধার করে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন