Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৫:১৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ ওরফে রাডার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মানিক (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে বলে জানা যায়।

ধৃত মাদক ব্যবসায়ী জাহিদ ওরফে রাডার আজিবপুর বাগানবাড়ী এলাকার রহমানের ছেলে এবং পলাতক মাদক ব্যবসায়ী মানিক একই এলাকার মৃত আয়নাল ও মাদক সম্রাজ্ঞী জোসনার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, সোমবার সন্ধ্যায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন ও হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজিবপুর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন