Logo
Logo
×

নগরের বাইরে

মন্ত্রী গাজীর রোগমুক্তির জন্য হাজী নূর উদ্দিন আহমদ বিদ্যালয়ে দোয়া

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৪:৫০ পিএম

মন্ত্রী গাজীর রোগমুক্তির জন্য হাজী নূর উদ্দিন আহমদ বিদ্যালয়ে দোয়া
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও তারাব পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, কাউন্সিলর আশরাফুল ইসলাম, লায়লা পারভীন, আওয়ামীলীগ  নেতা মোখলেছুর রহমান ভূইয়া, হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহরলাল ঘোষ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন ভূইয়া, আফরোজা সুলতানা মহিউদ্দিন ভূইয়া, হান্নান সাউদ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এ সময় পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পরিবার সহ সকলের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়। 

এ দিকে বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন