Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে নারীকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ : মামলা

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৮:৪৬ পিএম

রূপগঞ্জে নারীকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ : মামলা
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রুমা আক্তার নামে এক নারীকে কুপিয়ে জখম করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ ঘটনায় রোববার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার হাটাব বাড়ৈপাড়া এলাকায়।


মামলার এজাহার থেকে জানা যায়, হাটাব এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আমির হোসেনের সঙ্গে রুমা আক্তারের লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। 


ওই বিরোধের জের ধরে রোববার দুপুরে আমির হোসেন, জয় ও তার লোকজন নিয়ে রুমা আক্তারের বাড়িতে হামলা চালায় এবং তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। রুমা তাদের বাঁধা দিলে হামলাকারীরা তাকে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়ে এলাপাথারীভাবে কুপিয়ে জখম করে। 


পরে আশপাশের লোকজন রুমা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ৩ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 


রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন