Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়েছে স্বামী

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৮:৩৭ পিএম

বন্দরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়েছে স্বামী
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : ১ লাখ টাকা যৌতুকের দাবিতে ১ সন্তানের জননী রাখি রানী (২৪) কে বেদম পিটিয়ে নিলাফুলা জখম করেছে যৌতুক লোভী স্বামী রনী লালসহ তার আত্মীয় স্বজনরা। সোমবার (১৩ জানুয়ারী) বিকেল ৩টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর সিটি কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে। 


সংবাদ পেয়ে আহত গৃহবধূর পিতা মাতা দ্রুত ঘটনাস্থলে এসে মারাত্মক জখম অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপার আহত গৃহবদুর পিতা মাসুদ লাল বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে বন্দর থানায়িেরখিত অভিযোগ দায়ের করেছে। 


অভিযোগ সূত্রে জানা গেছে, হিন্দুধর্ম রিতিনিতী মেনে বন্দর একরামপুর সিটি কলোনী এলাকার মাসুদ লালের মেয়ে রাখি লাল এর সাথে একই এলাকার মনি লালের ছেলে রনী লালের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়।


কন্যা সন্তানের জন্ম হওয়ার পর থেকে রনী লাল বিভিন্ন সময়ে স্ত্রী রাখি লাল ও তার পিতা মাতার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে আসে। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে যৌতুক লোভী স্বামী রনী লাল তার স্ত্রী নিকট ১ লাখ টাকা যৌতুক দাবি করে।


দাবিকৃত যৌতুক না পেয়ে পাষান্ড রনী লাল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রাখি লালকে বেদম পিটিয়ে নিলাফুলা জখম করে পালিয়ে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন