বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে মাটি কাটার ভেকুর যন্ত্রাংশ চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে মাটি ব্যবসায়ী রাশেদ মিয়া বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ফনকুল এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে রাধেম মিয়া র্দীঘদিন ধরে মাটি ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারী মাটি ব্যবসায়ী রাশেদ মিয়া মাটি কাটার ভেকু বন্দর ইউনিয়স্থ পদুঘর খাডাইয়া চকে রাখে।
ওই সুযোগে ওই রাতে যে কোন সময়ে একই এলাকার মুজা সরদারের ছেলে বুলবুল মিয়া ভেকুর ২টি ১২ ব্লোডের ব্যাটারী, হাইড্রোলিক পাইপ ও ২টি মবিল ভর্তি গ্লান চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।


