Logo
Logo
×

নগরের বাইরে

মুসলিমনগরে শিশুকে ধর্ষণের চেষ্টা, কালাম আটক

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১১:১৮ পিএম

মুসলিমনগরে শিশুকে ধর্ষণের চেষ্টা, কালাম আটক
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার মুসলিমনগরে লামিয়া নামের ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কালাম (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  রোববার বিকেলে মুসলিমনগরের মজিদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।  কালাম সিরাজগঞ্জ থানার বাঘরিয়া ইউনিয়নের চৌহালী গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ।


মজিদ মিয়ার বাড়ির কেয়ারটেকার রুমা  বেগম জানান, আমাদের বাড়ির ভাড়াটিয়া এসে আমাকে জানালে আমি মেয়েটিকে কালামের ঘর  থেকে  বের করার জন্য ডাকাডাকি করি। ১০ মিনিট পর   সে দরজা খুললে  দেখি রুমের দরজার পিছনে পিছনে লুকিয়ে রেখেছে। 


কালাম ঘটনা ধামাচাপা  দেয়ার জন্য অনুরোধ করে। কিন্তু আমি স্থানীয়দের বিষয়টি অবগত করি। পরে তারা থানায় সংবাদ দিয়ে পুলিশের কাছে কালামকে সোপর্দ করেছে।  


ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া জানান, কালামকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত বলতে পারবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন