Logo
Logo
×

নগরের বাইরে

মন্ত্রী গাজীর সুস্থতা কামনা করে রূপগঞ্জে ছাত্রলীগের দোয়া

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১০:১২ পিএম

মন্ত্রী গাজীর সুস্থতা কামনা করে রূপগঞ্জে ছাত্রলীগের দোয়া
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সুস্থতা কামনা করা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাতে তারাব পৌর ছাত্রলীগের উদ্যোগে  উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাসভবনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারন সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাছুম, তারাব পৌর ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সুমেল,সাংগঠনিক সম্পাদক মাহবুব ভূইয়া, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, তারাব পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন রাসেল সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল ইসলাম সজিব সহ অনেকে। 


এ সময় পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া কামনা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন