বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ২টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মিজান (৩২) কে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে বন্দর থানার রুপালী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত মিজান রুপারী আবাসিক এলাকার জমসের সিদ্দিক মিয়ার ছেলে। ধৃতকে রোববার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


